1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

চুয়েট শিক্ষক সমিতির ৩য় সাধারণ সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

  • প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৬ বার পড়া হয়েছে
????????????????????????????????????

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৩ এর ৩য় সাধারণ সভা এবং নতুন নিয়োগপ্রাপ্ত,পদোন্নতিপ্রাপ্ত ও উচ্চশিক্ষা সম্পন্নকারী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১২ই সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মো.বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ড. মেহেদী হাসান চৌধুরী। অনুষ্ঠানে ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন,পদোন্নতিপ্রাপ্ত ৩১ জন এবং উচ্চশিক্ষা সম্পন্নকারী ১৪ জন মোট ৮০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক সমিতির ৩য় সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট