1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

মায়ের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অটোরিক্সার ধাক্কায় প্রবাসী পুত্রের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মায়ের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অটোরিক্সার ধাক্কায় আহত হয়ে রাউজানের এক প্রবাসীর পুত্রের মৃত্যু হয়েছে। গত ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দৃর্ঘটনায় নিহত শিশু হাবিবুর রহমান (৫) উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকার মুকিম তালুকদার বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র। জানা যায়, রাউজান থেকে মায়ের সাথে আজাদী বাজার এলাকার হক স্কোয়ার নামে একটি কমিনিউটি সেন্টারে আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষে বাড়ী ফিরতে একটি গাড়ীতে উঠার সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় দুপুর ১টার দিকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। হাসপাতালে প্রায় ৮ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ঐদিন রাত ১০টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর খবর পেয়ে ওমান প্রবাসী পিতা মোহাম্মদ আলী পুত্রশোকে গতকাল ১৫ অক্টোবর দেশে ফিরেছেন। তিনি বাড়ী আসার পর শিশু হাবিবুর রহমানের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট