1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে গণসংহতি আন্দোলন ১১ দফা ইস্তেহার ঘোষণা করছেন মাথাল মার্কায় প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। রাউজান পৌর ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গিয়াস কাদের চৌধুরীর নির্বাচনের আগে রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ:পরিদর্শনে নাগরিক সমাজ নোয়াজিষপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা রাউজানে ফসলি ক্ষেত নষ্টকে কেন্দ্র করে একপক্ষীয় হামলায় একই পরিবারের আহত তিন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্প চার বছরেও নলকূপের গর্ত ঢাকেনি কর্তৃপক্ষ,প্রাণ গেল শিশুর রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন মাইজভাণ্ডার দরবার শরীফে মোমবাতি প্রতীকের প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

রাউজানে এক ব্যক্তির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

সরকারী সড়ক ব্যবহার করলে গ্রামের দুই শতাধিক পরিবারকে দিতে হবে পাঁচ লাখ টাকা চাঁদা। না দিলে তিনজনকে মেরে ফেলার হবে। ইতিমধ্যে নিজের ভাইসহ কয়েকজনকে মেরে আহত করেছে। রাউজানে এমন এক ব্যক্তির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে রাউজান উপজেলর কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কদলপুর গ্রামের সৈয়দ আলী মোল্লা বলির বাড়িতে ওই ব্যক্তির শাস্তির দাবিতে মাননবন্ধন কর্মসূচী পালন করেন নানা বয়সী নারী-পুরুষ। অভিযুক্ত ব্যক্তি হলেন ওই এলাকার সৈয়দ আলী মোল্লা বলির বাড়ির জহুর মিয়ার ছেলে সৈয়দ মো. মোরশেদুল হক। স্থানীয়দের অভিযোগ, মোরশেদ কখনো মানুষকে হত্যার হুমকি, কখনো মারধর কিংবা পিটিয়ে আহত করা, কখনো রাস্তা তৈরিতে বাঁধা আবার কখনো সড়ক দিয়ে চলাচলে বাঁধা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অপকর্ম করে যাচ্ছে। মোরশেদের অত্যাচার থেকে বাদ যায়নি তার আপন ভাই সৈয়দ মোহাম্মদ মোহসেনও। তার উপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোড়ে কাঁদলেন তিনি।বয়সের ভারে নুয়ে পড়া ৯২ বছর বয়সী আনোয়ার মিয়া বলেন, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার শাস্তি দাবি করেন তিনি।এদিকে মোরশেদুল হকের অত্যাচারের কথা বলতেই কান্না শুরু করে দেন প্রবাসীর স্ত্রীর শাহেদা আকতার। তিনি বলেন, সে চারজনকে খুন করেই নাকি থামবে। আমাকে এবং আমার স্বামীকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। স্থানীয়দের দাবি এতদিন সবাই মুখবুঝে সহ্য করলেও তার বেপরোয়া আচরণের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচী। প্রবাসী মাহমাদুল হক বলেন, আমি ২০ বছর ধরে প্রবাসে থাকি। ছুটিতে আসলে সে রাস্তা তৈরির জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমি টাকা না দেয়ায় আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং মিথ্যাক মামলা দিয়ে হয়রানি করছে। সরকারি ইট নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। তার বিরুদ্ধে ১০-১৫টি মামলা আছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী নানা-বয়সী নারী-পুরুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট