1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে গাউসিয়া কমিটির জুলুসে নবী প্রেমিকের ঢলঃ সমতার সমাজ গড়ে তোলার প্রত্যয়

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

সমাজ সংস্কারমূলক মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) শাখার উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ,ঈদে মিলাদুন্নবী (দ.)’র সম্মানে হাজার হাজার নবী প্রেমিকের অংশগ্রহণে বিশাল স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার সকাল ৯টায় জুলুসটি শুরু হয় চট্টগ্রাম- রাঙামাটি সড়কের গহিরা আলীয়া মাদরাসা ময়দান থেকে। জুলুসটি জলিল নগর বাসস্ট্যান্ড ও ফকির হাট প্রদক্ষিণ করে রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণে জুলুস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিনের মোনাজাতের মাধ্যমে শেষ হয়। জুলুস কমিটির সচিব আ স ম রফিকুল ইসলাম রেজভীর ও মুহাম্মদ আবু তাহের যৌথ সঞ্চালনায় জুলুস পূর্বে প্রধান অতিথি বক্তব্যে রাখেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মেহমুদ নেওয়াজ,অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এস এম ইয়াসিন হোসাইন হায়দারী, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস নূরী, কে এম ওমর ফারুক, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নোমান, মাওলানা জসিম উদ্দিন, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ জাফর মেম্বার, মাওলানা গাজী ফোরকান, মাওলানা আব্দুল মান্নান, আবু তাহের সওদাগর, আলহাজ্ব সৈয়দ মিয়া, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, আমান উল্লাহ আমান, মুহাম্মদ আব্দুল্লাহ মেম্বার, মাওলানা মুহাম্মদ শওকত হোসেন,মুহাম্মদ খোকন, মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী, এম সাজ্জাদ হোসেন চৌধুরী, মাওলানা এহসান কাদের, মুহাম্মদ মিজানুর রহমান, এডভোকেট হামেদ হাসান, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম রাফি, মুহাম্মদ মাসুদ রানা, রাশেদুল ইসলাম, রবিউল হোসাইন সুমন, কাজী জুলফিকার, মাকসুদুল ইসলাম সুমন প্রমুখ। এসময় নারায়ে তাকবির ও নারায়ে রিসালাতের শ্লোগানে মুখরিত হয় রাউজান সদরে। জুলুসে আগত নবী প্রেমে সিক্ত মুসল্লীদের মুখে ছিল নাতে রাসূলের ধ্বনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা ও মোস্তফা জানে রহমতে লাখো সালামসহ বিভিন্ন গজল পরিবেশ করতে দেখা যায়।
জানা যায়, পদব্রজে দীর্ঘ ছয় কিলোমিটার জুলুস করেন আশেকে রাসুলরা। তীব্র রোদে উপেক্ষা করে প্রিয় নবীর আগমনের জুলুসে সকলের মাঝে ছিল ঈদের আমেজ। মুসল্লীদের মুখে মুখে ছিল হিংসা-বিদ্বেষ ভুলে সমতার সমাজ গড়ে তোলার প্রত্যয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট