1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে বালুবাহী ট্রাক চাপায় যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাউজানে বালুবাহী ট্রাক চাপায় মো. আবু তৈয়ব নামে ৪০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) রাত ১০টায় রাউজান পৌরসভার জলিল নগরের মাইক্রোবাস স্টেশন সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তৈয়ব পার্বত্য রাঙামাটি জেলার বেতবুনিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গোদার পাড় এলাকার প্রয়াত সায়ের মোহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাত ১০ টায় জলিল নগরের মাইক্রো স্টেশন সংলগ্ন একটি সিএনজি চালিত অটোরিকশা গ্যারেজে তার অটোরিকশাটি মেরামত করতে দিয়ে আমানিয়া হোটেলে চা পান করতে গিয়েছিলেন আবু তৈয়ব। চা পান শেষে সড়ক পার হওয়ার সময় দ্রæতগামীর বালুবাহী ট্রাকের (চট্ট মেট্রো-ড-১১-১৮৯৪) ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবু তৈয়ব। সংবাদ পেয়ে রাউজান হাইওয়ে থানা ও রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই আবু তৈয়বের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। স্বামীর মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্ত্রী লাভলী আকতার ও ছেলে রাফিসহ আত্মীয়-স্বজনেরা। তাদের আজাহারীতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। বাবাকে চাপা দেওয়া ট্রাক চলকের শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে রাফি। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট