1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে ভূমি সপ্তাহ উদ্বোধন করলেন সহকারী কমিশনার (ভূমি)

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে রাউজানে ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ৮জুন শনিবার রাউজান উপজেলা ভূমি অফিসে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। বক্তব্য রাখেন, কানুগো শান্তি জীবন চাকমা, নাজির মোহাম্মদ ইলিয়াছ, সদর তশিলদার সৈয়দ মোহাম্মদ শওকত ওসমান সহ নোয়াপাড়া, ডাবুয়া, গহিরা, পশ্চিম গুজরা সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারাব বক্তব্য রাখেন। উদ্বোধক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, ভূমি মন্ত্রনালয়ের নির্দেশনায় উপজেলা পর্যায়ে সকল কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হয়। ভূমি জটিলতা নিরসনে রাউজান উপজেলা ভূমি অফিস সেবা প্রদান বন্ধপরিকর। দেশের নব্বই শতাংশ স্মার্ট নাগরিক। তারই ধারাবাহিকতায় রাউজানে স্মার্ট ভূমি সেবা উদ্বোধন করা হয়েছে। এই জন্য আমাদের সকল কার্যক্রম হবে সেবা মূলক ও জটিলতা মুক্ত। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শী করা হয়েছে। সহজ ভাবে নিয়ম মেনে ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তাদের আন্তরিক ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট