1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন দল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

রাউজানে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন-এর একটি প্রতিনিধিদল রাউজানের নোয়াজিশপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন। ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি তাদের অর্থ সহায়তায় পরিচালিত ‘সিমস’ প্রকল্প পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলানাতনে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সরোয়ার্দ্দি। সভায় ভাচ্যুালী যোগদিয়ে প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রতিনিধি দলটি অভিবাসন বিষয়ক, বিচারপ্রার্থী ও বিভিন্ন সেবা প্রার্থীদের সাথেও কথা বলেন। পরে গহিরা ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামীদের নিয়ে আয়োজিত এক প্রাক- প্রশিক্ষণ ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এ সময় হেলভেটাস বাংলাদেশ-এর সিমস প্রকল্প পরিচালক আবুল বাশার, প্রত্যাশী পরিচালক (প্রোগ্রাম) সৈয়দ শহীদ উদ্দিন, হেলভেটাস বাংলাদেশ-এর ন্যাশনাল মাইগ্রেশান এক্সপার্ট এবিএম ফরহাদ আল করিম, প্রত্যাশী সিমস প্রজেক্ট ম্যানেজার সূফি মনি সহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ইউনিয়ন পরিষদ সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট