1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে ২১ আগস্টের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন:ফজলে করিম চৌধুরী এমপি।

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ২১ আগস্ট এর নৃশংসতম হত্যাযজ্ঞের ১৯তম বার্ষিকীর আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন জামাত-বিএনপি স্বাধীনতা বিরোধী চক্র সুযোগ বুঝে এখনো ছোবল মারার চেষ্টায় আছে। তাঁদের বিষদাঁত ভেঙ্গে দিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২১ আগস্ট সোমবার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী আবদুল ওহাব। সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সগসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা কাজী ইকবাল, স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, কৃষক লীগ নেতা আলমগীর আলী, চেয়ারম্যান ভূপেষ বড়–য়া, আবদুর জব্বার সোহেল, জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, নুরুল আবছার বাশিঁ, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, কৃষক লীগ নেতা তছলিম উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা সুমন দে, হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, আবু ছালেক, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট