1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

রাউজান অগ্রসর আবসিক ভবনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৯ বার পড়া হয়েছে

রাউজানে একটি বৌদ্ধ অনাথালয়ে এনুছাই মারমা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৬টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অগ্রসর অনাথালয়ের আবসিক ভবনের ৪র্থ একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার জেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের পশিম তাইতং পাড়ার হলাচুইসিং মারমার মেয়ে ও অগ্রসার অনাথালয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই অনাথালয়ের একাদশ শ্রেণির ছাত্রী লাচিংসাই মারমা বলেন, দুই তিন দিন আগে আমার কথা হয়েছিল। কেন এমন করেছে বুঝতে পারছি না। অগ্রসার অনাথালয়ের পরিচালক সৌমিতানান্দ থেরো জানান, গত ৭দিন আগে তত্ত্বাবধায়ক ছুটিতে যান। গত মঙ্গলবার সন্ধ্যার সময় প্রার্থনা করে আবাসিক হলের রুমে চলে যায় বলে তার সহপাঠীরা জানিয়েছে বলে দাবি তার। আজ দুপুরে ছাদে রাখা টপের গাছে পানি দিতে গিয়ে কলেজের এক কর্মচারী দুর্গন্ধ পেয়ে আমাদের জানালে আমরা গিয়ে দেখি অনাথালয়ের এক ছাত্রীর লাশ ঝুলছে। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে থাকা রাউজান পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাবুল আজাদ বলেন,স্কুল ছাত্রীর হাতে ইংরেজি অক্ষরে (ই+ভি) লেখা ছিল। যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেখানে দেওয়ালে লেখা ছিল তুমি ভালো থাকো বাই। এছাড়া আই লাভ ইউ লেখা ছিল। নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ওড়নায় ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ‘ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট