1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

রাউজান আদ্যপীট মন্দিরে দুর্ধর্ষ চুরিঃ স্বর্ণালংকার ও টাকা লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

রাউজানে শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৮ সেপ্টম্বর সোমবার দিবাগত রাতে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামে অবস্থিত আদ্যপীঠ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, মন্দিরের পূর্ব দিকের একটি জানালা ভেঙে মূল মন্দিরে প্রবেশ করে চোরের দল। সেখানে কালী মূর্তির গলায় থাকা দুই আড়াই ভরি স্বর্ণালংকার ও দান বক্সের টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল।শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ সংঘ মন্দিরে পুরোহিত তপন চক্রবর্তী বলেন,’রাতের কোনো এক সময় চোরেরা জানালার গ্রীল ভেঙে দানবক্সের টাকা ও মায়ের (প্রতিমার) গলার থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ এসে তদন্ত শুরু করেছেন। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্যামল পালিত বলেন, মন্দিরের চুরির ঘটনা খুবই দুঃখ জনক। চোরের দলের থেকে পবিত্র মন্দিরও রক্ষা পাচ্ছে না। তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘মন্দির চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট