1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ৫০ হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেন

  • প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে

ফুল দিয়ে সাজানো প্রতিকী নৌকাসহ সাদা পোশাক আর লাল-সবুজের টুপি পরিধান করে জাতীয় পতাকা হাতে ৫০ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল ৪ ডিসেম্বর রবিবার সকাল ৫টায় নগরীর জমিয়তুল ফাল্লাহ মসজিদ সংলগ্ন মাঠ হতে মিছিল সহকারে সাংসদ জনসভায় যোগদান করেন। এসময় তিনি বলেন, স্মরণকালের এই জনসভা থেকে নেত্রীর একটা ম্যাসেজ পাবে। রাউজান থেকে হাজার হাজার নেতাকর্মীরা এসেছেন। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেটা শুনবো। এর আগে রবিবার সকাল ৭টায় রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বাস, মিনিবাস, ট্রাক, হাইসসহ অন্যান্য পরিবহন নিয়ে জমিয়তুল ফাল্লাহ মাঠে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। পরে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী নেতৃত্বে সাদা পোশাক, মাথায় লাল সবুজের টুপি পরিধান করে জাতীয় পতাকা হাতে বিশাল মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম নগরীতে রাউজানবাসীর মিছিলটি জনস্রোতে পরিণত হয়। জনসভায় যোগ দেওয়ার জন্য হাজারো পরিবহন যোগে আসা নেতাকর্মীদের মধ্যে পানি ও খাবার বিতরণ করা হয়। সমাবেশে অংশগ্রহণ করেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীসহ রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট