1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

সিআইপি মর্যদা পাওয়ায় ইয়াছিন চৌধুরীর’কে সংবর্ধনা দিয়েছে:রাউজান প্রেসক্লাব।

  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিদেশ থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার কর্তৃক সিআইপি মর্যদা পাওয়ায় ইয়াছিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেসক্লাব। মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাউজানের প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত বিনোদন কেন্দ্র গিরিছায়ার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,ইউএনও আবদুস সামাদ সিকদার,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম বেলাল উদ্দিন,সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ,সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা,সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ,রমজান আলী,জিয়াউর রহমান,সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী,দপ্তর সম্পাদক রমজান আলী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়–য়া জয়িতা,সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন,সদস্য রায়হান ইসলাম,রতন বড়ুয়া প্রমূখ।প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন,ইয়াছিন চৌধুরী দেশের সম্পদ ও রাউজানের গর্ব।অতীতের ন্যায় আগামীতেও সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন তিনি। তিনি প্রবাসে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে প্রবাসী এই রেমিট্যান্স যোদ্ধা সহ সকল প্রবাসীদের ভূমিকা রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট