1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সৈয়দা রওশন আরা বেগমের বার্ষিক ফাতেহায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী মরহুমা সৈয়দা রওশন আরা বেগমের বার্ষিক ফাতেহা শরীফে তশরীফ আনেন আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।তিনি গতকাল সৈয়দা রওশন আরা বেগমের কবর জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন। এর আগের দিন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার ব্যাবস্থাপনায় মহান ১০ই মাঘ হুজুর গাউছুল আজম শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)এর ১১৮ তম পবিত্র ওরশ শরীফ ও মরহুম আলহাজ্ব এম এ বাকী,আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী মরহুমা সৈয়দা রওশন আরা বেগম এবং মুরব্বিদের ইছালে ছাওয়াব উপলক্ষে তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্টিত হয়। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার সভাপতি মো: শাহেদ হাসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার উপদেষ্টা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ এর কার্ডিওলোজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা: মো: মঞ্জুর মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান ঢেউয়া হাজীপাড়া শাখার উপদেষ্টা ড. মো: হুমায়ুন মোর্শেদ। তকরির করেন মাওলানা মহিম উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট