1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পরে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা, রাশেদ খান মেননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নাট্যকর্মী, বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ।

দুপুর ২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে দুপুর আড়াইটায় প্রথমবারের মতো তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তার দাফন বিষয়ে পরিবারের সদস্যদের সিদ্ধান্ত জানানো হবে।

জানাজা শেষে তার মরদেহ আবারও বারডেমেরে হিমঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০ টা থেকে ডা. জাফরুল্লাহর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমআ তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট