1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

রাউজানে নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ, গাজীপুরের বাস্তবায়নে এবং রাউজান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের পিএসও ড. এবিএম আনোয়ার উদ্দিন মাসুম। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের এসও আবু নাঈম ইসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন।উপসহকারী কৃষি কর্মকর্তা সীকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবু শংকর দে ও মোজাম্মেল হক।প্রধান অতিথির বক্তব্যে ড. এবিএম আনোয়ার উদ্দিন মাসুম বলেন, ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ অত্যন্ত ভয়াবহ। এ পোকা একবার আক্রমণ করলে এক সপ্তাহের মধ্যে পুরো ক্ষেত নষ্ট করে দিতে পারে। দ্রুত বংশবিস্তারকারী এ পোকার আক্রমণ দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ধান গাছের কাণ্ডের গোড়ায় প্রয়োগ করতে হবে। কারণ এ পোকা মূলত গাছের গোড়ায় আক্রমণ করে।সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাসুম কবির বলেন, ধানে পোকার আক্রমণের সময় কীটনাশক প্রয়োগে কৃষকদের সতর্ক থাকতে হবে। সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার না করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। অতিরিক্ত ওষুধ প্রয়োগ ধানের জন্য ক্ষতিকর হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট