1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর

রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাউজানে একটি ভবনের ছাদে থাকা ৩৩ হাজার বোল্টেজের লাইনে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক যুবক। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আহত যুবকের নাম আমানত হোসেন সাকিব (২৮)। তিনি বিনাজুরী ইউনিয়নের লেলাংগারা গ্রামের ফেতা গাজী চৌধুরী বাড়ির মরহুম আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। জানা যায়, গত শুক্রবার ১৫ মে বিকেলে রাউজানের ফকিরহাটের পশু হাসপাতাল সংলগ্ন আধুনিক কমিউনিটি ক্লাবের পেছনে ইউনুস ম্যানশনের ছাদে এ ঘটনা ঘটে।আহত সাকিব বিকেলে ছাদে উঠলে ৩৩ হাজার বোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাকিব পরিবারসহ সেখানে ভাড়া বাসায় থাকেন।সাকিবের চাচাতো ভাই মো. ইমন বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসক বলেছেন তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।তিনি আরও বলেন, ভবনের উপরে বিদ্যুৎতের লাইন থাকায় পৌরসভা কর্তৃপক্ষ ও রাউজানের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তাকে ভবন বহুতল না তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি তা মানেননি।ইউনুস ম্যানশনের মালিক ইউনুস সিকদার বলেন, বিদ্যুৎতের লাইন শুধু আমার না, অনেকের ভবনের উপরে আছে। আমি অনুমোদন নিয়ে ভবন করেছি।
এদিকে এবিষয়ে কিছুই জানেন না বলে জানান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল গহ্বর চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট