1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সমাজসেবক মরহুম মোহাম্মদ দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মধ্যপ্রাচ্য ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। মাস্কাটের রুই হোটেল আলেকজান্ডারে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহ জাহানের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধারণ সম্পাদক সিআইপি পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী, সিআইপি পলাশ চৌধুরী সজল, বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দীন,ওমানের মাই টিভি প্রতিনিধি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মান্নান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইমরান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাবিব রহমান, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ ফারুক, আহমদ উল্লাহ হাসান, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ বাবর বাঙালী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ বাবুল চৌধুরী, মোহাম্মদ সোলাইমান (সুমন), মোহাম্মদ শফিউল বশর, মোহাম্মদ শুয়াইবুল হক বাবলু, মোহাম্মদ জমিল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ মিশুক, মোহাম্মদ মিয়া, আবু হান্নান। এছাড়াও ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ, দুবাই থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ মুনছুর আলম (জিহান), সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মোহাম্মদ হানিফ।
স্মরণ সভায় প্রধান অতিথি সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, মরহুম দিদারুল আলম শুধু ডাবুয়া নয়, পুরো রাউজানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন মরহুমের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। একইভাবে সিআইপি আমান উল্লাহ চৌধুরী ও সিআইপি পলাশ চৌধুরী সজল মরহুমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
স্মরণ সভায় মরহুম দিদারুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন আজমিরী ও মোহাম্মদ ফজলুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট