1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

১৯ মাসে ২৩ খুনের ঘটনা রাউজানে,একদিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা।

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে আবারও সন্ত্রাসীদের গুলিতে নাসির (৪৫) নামে এক বিএনপির সমর্থিত কর্মী নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী ডাকাত আলম গ্রুপ নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর শরীরে ৮/১০টি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সময় তাঁর মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শি লোকজন জানান, গুলির আঘাতে তাঁর নারীভুড়ি বের হয়ে যায়। এমন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত নাছির কদলপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী দামা ইলিয়াসের সহযোগী।রাউজান থানা অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম রাত সাড়ে ১০ টার দিকে বলেন,আমি ঘটনা স্থলে আছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ঘটনাস্থল পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। গুলিবিদ্ধ বেঁচে আছে কিনা জানি না। জানার পর বিস্তারিত জানাতে পারবো। গুলিবিদ্ধ নাছিরের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছেন বলে তিনি জানান। উল্লেখ, গত ২৫ এপ্রিল ভোর রাতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় বিএনপি কর্মী বাবলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট