1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন তালবিন্দু একাডেমির বর্ষপূর্তিতে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর

রাউজানে ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন 

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’প্রতিপাদ্য সামনে রেখে রাউজানে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।রোববার (২৫ মে) সকাল ৯টায় রাউজান উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এরআগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়। এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার আল আমিন, নাজির কাম ক্যাশিয়ার সপ্তর্ষী চাকমা, পেশকার এলিন কান্তি দে, সায়রাত সহকারী তানজিনা আইরিন, সার্টিফিকেট সহকারী নুরুল আবছার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপ্লব চৌধুরী,সানাউল করিম, ফয়জুল ইসলাম, প্রবীর চৌধুরী,মামুনুর রশীদ, শহীদুল আলম জুয়েল, আরিফুর রহমান,ছরওয়ার আলম প্রমুখ।প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, ভূমি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আবেগের জায়গা। এই আবেগের মূল আমাদের দিতে হবে। কীভাবে দিবো, আইনের উপর ভিত্তি করে দিবো।এই ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারবে। এই মেলা আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। সেবাপ্রত্যাশীদের দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট