
চট্টগ্রামের রাউজান পৌরসভার এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের আয়োজিত পৃথক চারটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন। রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ব্যরিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুল মাঠে পথসভায় বক্তব্যে তিনি বলেন,রাউজানে বর্তমানে সন্ত্রাস ও মাদক সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।নির্বাচিত হলে যেকোন ভাবে রাউজানকে সন্ত্রাস মুক্ত করব। সকল সম্প্রদায়ের সহ অবস্থান নিশ্চিত করা হবে।একটি শান্তির রাউজান আমরা উপহার দিতে প্রতিজ্ঞাবন্ধ।গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, যারা বিভিন্ন অপকর্মে জড়িত সময় থাকতে ভালো হয়ে যেতে হবে।১২ ফেব্রুয়ারির পর সন্ত্রাসীদের আটক করতে পুলিশকে অনুরোধ করা হবে। এ সন্ত্রাসীদের জনগণই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে। নির্বাচনী কেন্দ্রের সমন্বয়ক বিএনপি নেতা সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী,সাবেক পৌর কমিশনার বিএনপি নেতা রেজাউল রহিম আজম,সাবেক কাউন্সিলর এস.এম আসাদ উল্লাহ, সমাজ সেবক কনকন চৌধুরী,যুবদল নেতা সাইফুদ্দিন রিবন,আমির হামজা,যুবদল নেতা তৈয়ব সুলতান,যুবদল নেতা আরিফ ইসলাম,মুক্তিযোদ্ধা সাধন পালিত যুবদল নেতা শাহ আলম,যুবদল নেতা জুয়েল উদ্দিন,নজরুল ইসলাম,মোহাম্মদ রিপন,ইমরান খান,মিঠু চৌধুরী, বাটুল চৌধুরী,মোহাম্মদ কালাম,দোলা মিয়া সওদাগর,সালাউদ্দিন,ফরহাদ,শুভ,আলমগীর,বাবু চৌধুরী,শহিদুল ইসলাম, মোগল চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply