1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে পথসভায় মিনা কাদের চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাঁর সহধর্মিনী মিনা কাদের চৌধুরী। বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাপঙ্গলা শাহানগর ও দলিলাবাদ এলাকায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।বক্তব্যে মিনা কাদের চৌধুরী বলেন,“রাউজানের মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিজয়ী করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”পথসভায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম টিপুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী,ছৈয়দ মঞ্জুরুল হক, রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম,যুবদল নেতা সাবের সুলতান কাজল,ছৈয়দ তৌহিদুল আলম, আনিসুজ্জামান সোহেল,তৈয়ব সুলতান, যুবদল নেতা সেলিম উদ্দীন,পৌরসভা যুবদল সভাপতি আরিফুল ইসলাম,আবু বক্কর,তছলিম উদ্দিন,ইদ্রিস সওদাগর,যুবদল নেতা শহীদ,সালাউদ্দিন,ছাদেক সুলতান পারভেজ,বাবু,জমির,শুভ ও সোহেল।বক্তারা বলেন,জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট