1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান;গিয়াস কাদের চৌধুরীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী নোয়াজিষপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজিত পৃথক চারটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।পথসভায় বক্তব্যে তিনি বলেন,রাউজানে বর্তমানে সন্ত্রাস ও মাদক সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি,গত ৫ আগস্টের পর থেকে এলাকায় ১৩ জন দলীয় নেতাকর্মী খুন হয়েছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন,“১২ ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাসীদের ধরতে আর কোনো অনুরোধ জানানো হবে না। জনগণই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে।”পথসভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দীন, বিএনপি নেতা রমিজ উদ্দীন চৌধুরী, নুরুন্নবী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দীন, মিয়া মেম্বার, আবু তৈয়ব, খন্দকার জাহেদুল আলম, এরশাদ, কাউছার, সরোয়ার, যুবদল নেতা সিরাজ, শাহাবউদ্দীন, নাসির, ফয়সাল, তারেক, মো. মুন্না, রুবেল, জানে আলম, গাজী মোরশেদ, বেদার, মুছা, বাপ্পু, ফোরকান, সেকান্দর, ছাত্রদল নেতা সাকিব, রিফাত, আজাদ, মহিবুল্লাহ, সজিব, সাব্বির, জাহেদ, হারুন, জালাল, কাসেম, সুমন, বেলালসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক।এর আগে ফতেনগর নাদিয়া কনভেনশন হলে নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ সময় তাঁর কন্যা আলবিনা কাদের চৌধুরী বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট