1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবিঃ ড. মঞ্জুরুল কিবরিয়া

নির্বাচিত হলে যেকোন ভাবে রাউজানকে সন্ত্রাস মুক্ত করবঃ গিয়াস কাদের চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান পৌরসভার এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের আয়োজিত পৃথক চারটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন। রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ব্যরিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুল মাঠে পথসভায় বক্তব্যে তিনি বলেন,রাউজানে বর্তমানে সন্ত্রাস ও মাদক সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।নির্বাচিত হলে যেকোন ভাবে রাউজানকে সন্ত্রাস মুক্ত করব। সকল সম্প্রদায়ের সহ অবস্থান নিশ্চিত করা হবে।একটি শান্তির রাউজান আমরা উপহার দিতে প্রতিজ্ঞাবন্ধ।গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, যারা বিভিন্ন অপকর্মে জড়িত সময় থাকতে ভালো হয়ে যেতে হবে।১২ ফেব্রুয়ারির পর সন্ত্রাসীদের আটক করতে পুলিশকে অনুরোধ করা হবে। এ সন্ত্রাসীদের জনগণই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে। নির্বাচনী কেন্দ্রের সমন্বয়ক বিএনপি নেতা সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী,সাবেক পৌর কমিশনার বিএনপি নেতা রেজাউল রহিম আজম,সাবেক কাউন্সিলর এস.এম আসাদ উল্লাহ, সমাজ সেবক কনকন চৌধুরী,যুবদল নেতা সাইফুদ্দিন রিবন,আমির হামজা,যুবদল নেতা তৈয়ব সুলতান,যুবদল নেতা আরিফ ইসলাম,মুক্তিযোদ্ধা সাধন পালিত যুবদল নেতা শাহ আলম,যুবদল নেতা জুয়েল উদ্দিন,নজরুল ইসলাম,মোহাম্মদ রিপন,ইমরান খান,মিঠু চৌধুরী, বাটুল চৌধুরী,মোহাম্মদ কালাম,দোলা মিয়া সওদাগর,সালাউদ্দিন,ফরহাদ,শুভ,আলমগীর,বাবু চৌধুরী,শহিদুল ইসলাম, মোগল চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট