1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ

মুক্তিযুদ্ধের অবদান’কে ছোট করে দেখার উপায় নেইঃ রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলা পর্যায়ে পেশাদার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিত্বকারী সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদনের মধ্যদিয়ে প্রেস ক্লাবের কর্মসূচি শুরু হয়।পরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,সহসভাপতি সাহেদুর রহমান মোর্শেদ,সহসভাপতি মোঃ হাবিবুর রহমান,সাবেক সহ-সাধারন সম্পাদক কামাল উদ্দিন হাবিবী,বর্তমান সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,দপ্তর সম্পাদক রতন বড়ুয়া,সিনিয়র সদস্য আরাফাত হোসাইন প্রমুখ।বক্তারা বলেন,দীর্ঘ নয় মাসের মহান মুক্তিযুদ্ধে অবদানকে ছোট করে দেখা উপায় নেই। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজতে বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গৌরবময় ইতিহাস। এ ইতিহাস রক্ষায় সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট