1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান;গিয়াস কাদের চৌধুরীর রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে পথসভায় মিনা কাদের চৌধুরী নির্বাচিত হলে যেকোন ভাবে রাউজানকে সন্ত্রাস মুক্ত করবঃ গিয়াস কাদের চৌধুরী রাউজানে গণসংহতি আন্দোলন ১১ দফা ইস্তেহার ঘোষণা করছেন মাথাল মার্কায় প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। রাউজান পৌর ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গিয়াস কাদের চৌধুরীর নির্বাচনের আগে রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ:পরিদর্শনে নাগরিক সমাজ নোয়াজিষপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা রাউজানে ফসলি ক্ষেত নষ্টকে কেন্দ্র করে একপক্ষীয় হামলায় একই পরিবারের আহত তিন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্প

রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান;গিয়াস কাদের চৌধুরীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী নোয়াজিষপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজিত পৃথক চারটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।পথসভায় বক্তব্যে তিনি বলেন,রাউজানে বর্তমানে সন্ত্রাস ও মাদক সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি,গত ৫ আগস্টের পর থেকে এলাকায় ১৩ জন দলীয় নেতাকর্মী খুন হয়েছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন,“১২ ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাসীদের ধরতে আর কোনো অনুরোধ জানানো হবে না। জনগণই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে।”পথসভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দীন, বিএনপি নেতা রমিজ উদ্দীন চৌধুরী, নুরুন্নবী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দীন, মিয়া মেম্বার, আবু তৈয়ব, খন্দকার জাহেদুল আলম, এরশাদ, কাউছার, সরোয়ার, যুবদল নেতা সিরাজ, শাহাবউদ্দীন, নাসির, ফয়সাল, তারেক, মো. মুন্না, রুবেল, জানে আলম, গাজী মোরশেদ, বেদার, মুছা, বাপ্পু, ফোরকান, সেকান্দর, ছাত্রদল নেতা সাকিব, রিফাত, আজাদ, মহিবুল্লাহ, সজিব, সাব্বির, জাহেদ, হারুন, জালাল, কাসেম, সুমন, বেলালসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক।এর আগে ফতেনগর নাদিয়া কনভেনশন হলে নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ সময় তাঁর কন্যা আলবিনা কাদের চৌধুরী বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট