1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন,সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৬৭১ বার পড়া হয়েছে

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (আবিকফ), বাংলাদেশ এর কাউন্সিল সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্মাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দিন। এ উপলক্ষ্যে আজ ৩১ অক্টোবর (রবিবার), ২০২১ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যসহ অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলী ও অন্যান্য কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর, ২০২১ খ্রি. রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে উক্ত কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ভাইস চ্যান্সেলর স্টাফ অ্যাসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।​

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট