1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে আওয়ামী লীগ দলীয় শাহাবুদ্দিন আরিফসহ ১৪ চেয়ারম্যান ও ১৬৮ প্রার্থীর সদস্য পদে মনোনয়পত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৮২১ বার পড়া হয়েছে

রাউজান ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা । গতকাল ১ নভেম্বর সোমবার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন। জানা যায়, সহকারী রিটানিং অফিনার সমবায় কর্মকর্তা মুজিবুর রহমানের কার্যালয়ে পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রোকন উদ্দিন, ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মনোনয়ন পত্র জমা দেন। একই ভাবে রিটানিং ও মৎস্য অফিসার পিযুষ প্রভাকরের কার্যালয়ে রাউজান উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবদুল জব্বার সোহেল, পশ্চিম গুজরা ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাহাবু উদ্দিন আরিফ, পুর্ব গুজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ মনোনয়ন পত্র জমা দেন। রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা ও রিটানিং অফিসার আবদুল কুদ্দুসের কার্যালয়ে হলদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম, ও ডাবুয়া ইউনিয়নের সভাপতি বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন পত্র জমা দেন । রাউজান উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার অরুন উদয় ত্রিপুরার কার্যালয়ে নোয়াজিশপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার, চিকদাইর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বাগোয়ান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, কদলপুর ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী ব্যাংকার নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী মনোনয়ন পত্র জমা দেয়। রাউজানের বিনাজুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী সদস্য রবিন্দ্র লাল চৌধুরী ও ৭নং রাউজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, গহিরা ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা ও রিটানিং অফিসার চৌধুরী মনিরুজ্জানের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয় । এছাড়া রাউজানের ১৪টি ইউনিয়নের ১শত ২৬টি সাধারন ওয়ার্ডে মেম্বার পদে ১শত ২৬ জন মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয় । ১৪টি ইউনিয়নে ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জন মহিলা মেম্বার প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেয় । রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, রাউজানের ১৪টি ইউনিয়নে ১৪ জন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও ১৪টি ইউনিয়নের ১শত ২৬ টি সাধারন ওয়ার্ডে ১শত ২৬ জন মেম্বার প্রার্থী ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৪২ টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন মহিলা মেম্বার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রাউজানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ব্যতিত কোন বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ১ অক্টোবর সোমবার পযর্ন্ত কোন মনোনয়ন পত্র জমা দেয়নি। আগামী ৪ নভেম্বর চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করা হবে । আগামী ২৮ নভেম্বর ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার পদে একাধিক প্রার্থী না হলে বিনা প্রতিন্দন্ধিতায় ১৪টি ইউনিয়নে আওয়ামী দলীয় চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট