1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েট, কুয়েট ও রুয়েটের ভর্তি পরীক্ষা আগামীকাল, চুয়েট কেন্দ্রে অংশ নিবে ৮,৫০০ পরীক্ষার্থী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল ১৩ নভেম্বর (শনিবার), ২০২১ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।  ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সহযোগিতায় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক  ড. মো. মইনুল ইসলাম।

এবারের  সমন্বিত ভর্তি পরীক্ষায় চুয়েটের ৯০১টি আসন, কুয়েটের ১০৬৫টি  আসন এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২০১টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এরমধ্যে `ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মোট ২২ হাজার ৬১০ জন এবং `খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মোট ৩ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৪৫৫ জন এবং ‘খ’ বিভাগে ১ হাজার ৪৫ জন মোট ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী করবেন।  প্রসঙ্গত, MCQ পদ্ধতিতে ‘ক’ বিভাগের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত এবং ‘খ’ বিভাগের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে বেলা ০১.৪৫ ঘটিকা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে। এছাড়া কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৬ হাজার ৯৬৩ জন এবং ‘খ’ বিভাগে ৯৮৪ জন মোট ৭ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এবং রুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ বিভাগে ১ হাজার ৮ জন মোট  ৯ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট