1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে নৌপথে পাচারকালে ৫২০ লিটার মদ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৭৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে নৌপথে পাচারের সময় পুলিশের অভিযানে ৫২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার মৃত আব্দুল আলমের ছেলে মনছুর আলম (৩৫) ও একই এলাকার নজির আহমদের ছেলে দিদারুল ইসলাম (৪৫।
গত শুক্রবার রাত ৪টার দিকে কর্ণফুলি নদীর রাউজান অংশের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ ঘাটে এঘটনা ঘটে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদিন বলেন, রাত্রিকালীন ডিউটির সময় জানতে পারি কর্ণফুলি নদী দিয়ে মদ পাচার হচ্ছে। এমন সংবাদে আমরাও স্পিড বোট সাথে নিয়র অভিযান করে তাদের আটক করি। এসময় বস্তা ভর্তি ৫২০ লিটার মদ উদ্ধার করি।
তিনি আরও বলেন, মাদক পাচার কাজে ব্যবহৃত বৈঠা নৌকাটি জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আজ শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট