1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডে বিশেষ ছাড়ে ভ্রাম্যমাণ ট্যাক্স আদায় উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে

স্বাধীনতান সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ ছাড়ে ভ্রাম্যমাণ ট্যাক্স আদায় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারি শনিবার রাউজান এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে পৌরসভার ৭নং ওয়ার্ডের ট্যাক্স গ্রহণের মাধ্যমে ভ্রাম্যমাণ এই কর্মসূচী শুরু হয়। ট্যাক্স আদায় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর মোঃ আজাদ হোসেন, কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, জাহাঙ্গীর আলম মুন্সী, জয়নাল আবেদীন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবদুল্লাহ্ আল হান্নান, মোঃ ইকবাল, এরফান সৌরভ, আরফানুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ শান্ত, সাব্বির আনোয়ার হিমেল, শরিফুল হক মুন্না, মোঃ আরফাত প্রমুখ।
উল্লেখ্য, হোল্ডিং ট্যাক্স প্রদানকারী ব্যক্তিদের ১টি করে কূপন বিতরণ করা হচ্ছে। বিশেষ ছাড়ে আবাসিক ও বাণিজ্যিক হোল্ডিং দাতাদের প্রদানকৃত কূপন লটারীর আকর্যনীয় পুরস্কার প্রদান করবে রাউজান পৌরসভা। পুরস্কারের মধ্যে রয়েছে মোটর সাইকেল, টেলিভিশন, মোবাইল সহ ২০ টি আকর্ষণীয় পুরষ্কার রয়েছে।
আগামী ৭ই জানুয়ারি রাউজান কলেজ মাঠে এই কূপন কার্যক্রমের ড্র অনুষ্ঠিত হবে। মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, পৌরবাসীকে হোল্ডিং ট্যাক্স এর আওলতায় নিয়ে আসার জন্য বিশেষ ছাড় দিয়েছি। হাল্ডিং ট্যাক্সে ১৫/২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় পৌরসভা এলাকার উন্নয়ন করা হবে। আমার লক্ষ্য সবাইকে ট্যাক্সের আওলতায় নিয়ে আসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট