1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

ইয়াছিন শাহ স্কুলের প্রাক্তন ছাত্রদের অর্থায়নে হবে একাডেমিক ভবনঃ জিয়াউল হক সুমন

  • প্রকাশিত: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৬৫ বার পড়া হয়েছে

রাউজান হলদিয়া হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ব্যবস্থাপনায় ৭ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ২০২২। জমকালো এ আয়োজনের নানা বিষয়ে তুলে ধরার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছেন প্রাক্তন ছাত্র সমিতি। ৫ জানুয়ারি( বুধবার) সকাল ১০ টায় হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন প্রাক্তন ছাত্র সমিতির সচিব জিয়াউল হক চৌধুরী সুমন। লিখিত বক্তব্যে জানান ১৯৬৮সালে স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার শিক্ষার আলো জ্বালিয়ে আসছে।আমরা প্রাক্তন ছাত্রদের আনন্দ দেওয়ার জন্য বিশাল এক র্মযজ্ঞের আয়োজন করতে যাচ্ছি। যেটির উৎসাহ যুগিয়েছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, আপনারা যেনে আনন্দিত হবেন যে, প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে চার তালা ভিত্তির একতালা একটি একাডেমিক ভবন শুভ উদ্বোধন করবেন সাংসদ।এতে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম,কলেজ অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন,সোলায়মান মাস্টার,ভাগ্যধন ভট্টচার্য্য,নুরুল ইসলাম বিএসসি,মোঃ ফরিদ মিয়া, কলেজ অধ্যাপক বিকিরন বড়ুয়া,মুহাম্মদ আবদুল মান্নান,প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক নুরুল আজিম,অর্থ সচিব নাছির উদ্দিন ইলিয়াছ, আহবায়ক কমিটির সদস্য সূজন সেন,মুহাম্মদ মামুন মিয়া, মুহাম্মদ ওসমান,মুহাম্মদ শওখত হোসেন চৌধুরী,মুহাম্মদ সাব্বির,মুহাম্মদ ওসমান,অভিজিৎ ঘোষ,মুহাম্মদ তামিম, র‌্যালী কমিটির নুরুল আবছার,মুহাম্মদ কামাল,সৈয়দ কপিল উদ্দিন,মুহাম্মদ রেযা,মুহাম্মদ নাসির প্রমুখ। সাংবাদিক সম্মেলনের পর প্রাক্তন ছাত্ররা ঘোড়ার গাড়ি সজ্জিত করে বর্ণাঢ্য র‌্যালী বের করেন। এটি সমগ্র রাউজান প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট