1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

অটিজম শিশুদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে মূল জনশক্তির সাথে সম্পৃক্ত করার আহ্বান দীপংকর তালুকদার এমপি

  • প্রকাশিত: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৭২০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৮ জানুয়ারী) সকাল ১০টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অটিজম বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অটিজমে আক্রান্ত শিশুদের নিয়ে বর্তমান সরকারের ভাবণা এবং এদেরকে জনশক্তির মূলস্রোতধারায় তুলে আনতে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে দীপংকর তালুকদার এমপি কর্মশালার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে অটিজম শিশুদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে মূল জনশক্তির সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অহিদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, সোয়াকের ভারপ্রাপ্ত সচিব মোঃ সারোয়ার হোসেন প্রমূখ। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট