1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

ঢেউয়াপাড়ার সমাজ সেবীকা সুপ্রীতি চক্রবর্তী পরলোক গমন: সাংসদ সহ বিভিন্ন মহলের শোক

  • প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৬৭০ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৮ ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী ও রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তীর মাতা শ্রীমতি সুপ্রীতি চক্রবর্তী (৬০) পরলোক গমন করেছেন। ১৭ জানুয়ারী সোমবার সকল সাড়ে নয়টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৫ জানুয়ারী শ্রীমতি সুপ্রীতি চক্রবর্তী ব্রেইন স্টোক করলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বিগত দুই দিন হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল ১৭ জানুয়ারী দুপুরে ঢেউয়াপাড়াস্থ পারিবারিক শ্মশানে শেষকৃত্যে সম্পন্ন করা হয়। ঢেউয়াপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবীকা শ্রীমতি সুপ্রীতি চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন দে। অপর দিকে শোক প্রকাশ করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাউজান প্রেসক্লাব, রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান পৌরসভার ছাত্রলীগ ও পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। নেতৃবৃন্দরা প্রয়াত শ্রীমতি সুপ্রীতি চক্রবর্তীর মহা প্রয়ানে গভীর শোক প্রকাশ ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট