1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চিকদাইরে প্রিয়তোষ চৌধুরী চেয়ারম্যান হিসাবে দ্বিতীয় বারের মতো দায়িত্বভার গ্রহণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৫৩৯ বার পড়া হয়েছে

রাউজানের চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রিয়তোষ চৌধুরী দ্বিতীয় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকালে চিকদাইর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। পরিষদের সচিব মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি দে, ইউপি সদস্য মোহাম্মদ হানিফ, মোদ্দাচ্ছের হায়দার, আনোয়ার মিয়া, প্রদীপ দাশ, জাগের হোসেন, মোহাম্মদ লোকমান, নিজাম উদ্দীন, সালাউদ্দিন, কাজী মাসুদ রানা, সেনোয়ারা বেগম,পারভিন আক্তার,শাকি আক্তার। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল মোস্তাফা ডালিম, মো. আনোয়ার, মো. ইলিয়াস, মো. শাহাজান। পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা অনিল কান্তি দে ও রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, দোয়া মাহফিল, নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ, বিদায়ী ইউপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাজী শফিউল আলম। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ভোটের মাধ্যমে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ মোদ্দাচ্ছের হায়দার, ২নং প্যানেল চেয়ারম্যান কাজী মাসুদ রানা ও ৩নং প্যানেল চেয়ারম্যান সেনোয়ারা বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট