1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন ৩রা মার্চ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, টার্ম-১) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৩রা মার্চ ২০২২ খ্রি. অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের গোল চতুর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সকল ছাত্র-ছাত্রীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা স্ব-স্ব বিভাগে উপস্থিত থাকবে। উল্লেখ্য যে, গত ১৩ই নভেম্বর ২০২১ খ্রি. প্রথমবারের মতো চুয়েট, কুয়েট ও রুয়েট মিলে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১৮ই নভেম্বর ২০২১ খ্রি. ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ৫ই ডিসেম্বর ২০২২ খ্রি. থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট