1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ শুরু

  • প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪০০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শারিরীক শিক্ষা কেন্দ্রের আয়োজনে ১২ দলের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) মুখোমুখি হয়। আজ ৩১শে জুলাই (রবিবার) ২০২২ বিকাল ৪.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিভাগীয় প্রধানগণের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক। উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন বিভাগের পতাকা উত্তোলন করার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- সিই বিভাগ, ডব্লিউআরই বিভাগ, এমই বিভাগ, পিএমই বিভাগ, এমআইই বিভাগ, ইইই বিভাগ, সিএসসি বিভাগ, ইটিই বিভাগ, বিএমই বিভাগ, ইউআরপি বিভাগ, স্থাপত্য বিভাগ এবং এমএসই বিভাগ। ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে উক্ত খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন শারীরিক শিক্ষা দপ্তরের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন এবং শারীরিক শিক্ষা প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট