1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৬৭ বার পড়া হয়েছে

সম্মেলনের ৪ বছর পর বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট চট্টগ্রাম উত্তর জেলার ৩১৬ সদস্যর বিশাল এক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেদ্রীয় দফতর। বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সাক্ষরিত অনুমোদিত এই কমিটি রোববার (৩১ জুলাই) রাত ১২টার দিকে কেদ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।

দীর্ঘ ৪ বছর পর মেয়াদোত্তীর্ণ এই কমিটির তানভির হাসান চৌধুরী তপুকে সভাপতি এবং মুহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ঠিক রেখে উত্তর জেলা ছাত্রলীগের ৩১৬ সদস্যর বিশাল একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদশ ছাত্র লীগের কেদ্রীয় সংসদ।

অনুমোদিত এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে ৮৩ জনকে। ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ১১ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সম্পাদক মন্ডলীর সদস্য করা হয়েছে ১৬১ জনকে। সহ সম্পাদক করা হয়েছে ২৪ জনকে এবং সদস্য করা হয়েছে ২৩ জনকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগে সম্মেলন। তুমুল সংঘর্ষে ঐ সম্মেলন পন্ড হলে ৩ মাস পর একই বছরের ৫ম দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেদ্রীয় ছাত্রলীগ। এক বছরের জন্য অনুমোদন দেওয়া ঐ আংশিক কমিটিতে সভাপতি পদে তানভীর হাসান চৌধুরী তপু এবং সাধারণ সম্পাদক পদে ফটিকছড়ির রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট