1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

শেখ কামালের জন্মদিনে জেলা শিল্পকলা একাডেমির শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক সংস্কৃতি ও ক্রীড়া আন্দোলনের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মদিন উপলক্ষে ৫ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম আবাহনী মাঠে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম।

সকাল সাড়ে ৮টায় আবাহনীর মাঠে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার (লিটন), বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) এবং জেলাশিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন কোয়েল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এদিনে গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

শেখ কামাল ছাত্র জীবন থেকেই ক্রীড়াঙ্গন, শিল্প-সংস্কৃতি, রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। স্বাধীনতার পর খেলাধুলা ও শিল্প-সাহিত্যের প্রসারে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে যথাযথ ভূমিকা পালন করেন শেখ কামাল।
বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানট’-এর সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন তিনি। মঞ্চ নাটক আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রথম সারির সংগঠক ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন তিনি। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচুর উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের একজন অন্যতম সেরা ক্রীড়া সংগঠক ছিলেন। শেখ কামাল স্বাধীনতার পর বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেছিলেন। এ সময় তিনি ছাত্র রাজনীতিতেও সক্রিয় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতাসহ সপরিবারে মানবতার এই ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শেখ কামালও শাহাদাত বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট