1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৯০৯ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টির লড়াই শেষ। ২০ ওভারের ক্রিকেটে ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি শেষে এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এই সফরে টি-টোয়েন্টি সিরিজটা মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। তরুণদের বাজিয়ে দেখতে টি-টোয়েন্টি সিরিজে কয়েক জনকে পরখ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু কেউই আস্থার দাম দিতে পারেননি। ফলাফল ২-১ ব্যবধানে সিরিজ হার।

তবে টি-টোয়েন্টিতে ভরাডুবি হলেও ওয়ানডেতে জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। পারফরম্যান্সের পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও দুই দলের ফারাক যোজন যোজন। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন সাতে, জিম্বাবুয়ে আছে পনেরোয়। তাই টি-টোয়েন্টির হতাশা ভুলে এই ফরম্যাট নিয়ে আশা করতেই পারে বাংলাদেশ।

এ ছাড়া দুই দলের মুখোমুখি লড়াইয়ের শেষ কয়েক বছরের ইতিহাসও এগিয়ে বাংলাদেশ। ২০১৩ সালের পর থেকে জিম্বাবুয়ের কাছে কোনো ওয়ানডে ম্যাচেই হারেনি বাংলাদেশ। সবশেষ ১৯ ম্যাচেই জিতেছে বাংলাদেশ। তাই টি-টোয়েন্টির ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডে সিরিজে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ব্র্যাডলি ইভান্স, লুক জংগুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড গাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট