1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৬ই আগস্ট (শনিবার), ২২ সকাল ১০.০০ ঘটিকা থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৯৩১টি আসনের বিপরীতে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৫৭৬ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮০ (৭৯.৯৩) শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপে ৭৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫২৩ জন উপস্থিত ছিলেন এবং ২১৪ জন অনুপস্থিত ছিলেন অর্থাৎ  ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৯৬) শতাংশ। প্রসঙ্গত, ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপের সকল পরীক্ষার্থী একইসাথে ‘ক’ গ্রুপের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তবে ‘ক’ গ্রুপের সকল পরীক্ষার্থী ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করেন না।

এদিকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সকাল ১০.৩০ ঘটিকায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও লোকাল ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক  ড. মো. মইনুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার গঈছ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী এবং ‘খ’ গ্রুপের (মুক্তহস্ত অঙ্কন) পরীক্ষা দ্বিতীয় পর্বে দুপুর ১২.৪৫ ঘটিকা থেকে ১.৪৫ ঘটিকায পর্যস্ত এক ঘণ্টাব্যাপী একটানা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ রয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট