1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চট্টগ্রামে চন্দ্রনগর সোসাইটির চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসীদের হামলা-আহত ৪।

  • প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদের চন্দ্রনগর সোসাইটির চেয়ারম্যানের বাড়িতে অজ্ঞাত কতিপয় সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা করে বাড়ি ঘর ভাংচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
৯ আগস্ট (মঙ্গলবার) রাত ১২ টার দিকে পূর্ব নাসিরাবাদ, বায়েজিদ বোস্তামী চন্দ্রনগর সোসাইটির চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনা ঘটে।
এসময় চন্দ্রনগর সোসাইটির এস্টেটের ম্যানেজার মোঃ এমরান (৪০), সুপারভাইজার মোঃ মোক্তার (৩৮)সহ ৪ জন আহত হয়। আহাত ব্যাক্তিদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
চন্দ্রনগর সোসাইটির এস্টেটের জেনারেল ম্যানেজার মোঃ আরমান জানান, গতকাল রাত ১২ টার দিকে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী হঠাৎ করেই আমাদের সোসাইটিতে ঢুকে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির গেট ভাঙার চেষ্টা করে এবং বাড়ির নেমপ্লেট ও সিসিটিভি ভেঙে ফেলে। আমি ও এস্টেটের সুপারভাইজার সহ আরো কয়েকজন কর্মচারী তাদের বাঁধা দিতে গেলে তারা আমাদের মারধর করে আহত করে।
হামলার কারণ জানতে চাইলে তিনি জানান, আমরা এখনো হামলার কারণ বুঝতে পারছিনা৷ তাছারা হামলাকারীদের কাওকে আমরা চিনতেও পারিনাই। স্থানীয়দের কিছু জনের সাথে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ থাকলেও তা আইনিভাবে সমাধানের চেষ্টা চলছে। চলতি মাসেই আদালতে শুনানি আছে। ধারনা করা হচ্ছে বাড়ী দখলের চেষ্টা হিসেবে একটি চক্র এই কাজটি করিয়েছে। কিন্তু কে বা কারা কেন এই সময় এমন অতর্কিত হামলা হলো জানি না। এই ঘটনায় সোসাইটির অন্যান্য বাসিন্দাদের মনে আতংক বিরাজ করছে।
এই ঘটনায় মামলার বিষয়ে জানতে চাইলে আলোচনার মাধ্যমে মামলা করবে কি করবেনা এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বলে জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট