1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

১৫ আগস্ট বিয়ে ২ সেপ্টেম্বর স্বামীর ঘরে গৃহবধুর মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মেয়ে জাহেদা আফরিন (২৮) এর বিয়ে হয়েছে ১৫ আগস্ট। এখনো তার হাতে মেহেদির রঙ মুছেনি। ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্বামীর ঘরে এই গৃহবধুর রহস্যজনক মৃত্যুর সংবাদ গেল তার বাপের বাড়িতে। আত্মহননকারী জাহেদা আফরিনকে বিয়ে দেয়া হয়েছিল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমলার দিঘি এলাকার গণির বাড়ীর আবু তাহেরের পুত্র স্বামী ইসমাইলের সাথে। বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় এই গৃহবধুর স্বামীর দাবি তার স্ত্রী শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অপরদিতে আত্মহননকারী বড় ভাই মোহাম্মদ ফয়সালের দারি হত্যা কওে তার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ বলেছেন ঘটনা শুনে ঘটনাটি পুলিশকে জানাই। ওই বাড়িতে গিয়ে মৃত দেহ দেখতে পাই খাটের উপর।
জাহেদার ভাই মোহাম্মদ ফয়সল আরো জানান, তার বোনকে সামাজিক অনুষ্ঠান আয়োজন করে বিয়ে দেয়া হয়েছিল। বিয়ে পর থেকে তার স্বামী একদিনের জন্য তাকে বাপের বাড়িতে যেতে দেয়নি। আমার বোন স্বামীর ঘরে অশান্তির মধ্যে ফোন করে বার বার আমাদের অনুরোধ করে বলত আমরা যেন তার শাশুর বাড়িতে তাকে দেখতে না যাই। এই রকম এক অশান্তির মধ্যে বিয়ে ১৭দিনের মাথায় জাহেদাকে প্রাণ দিতে হল। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন এ প্রসঙ্গে বলেছেন সংবাদ পেয়ে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জয়নাল ঘটনাস্থলে গিয়ে লাশ খাটের উপর থেকে উদ্ধার করে গৃহবধুর লাশ। সুরুতহাল রির্পোটের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর ঘটনার রহস্য উদঘাটন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট