1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

জননেতা মরহুম আলহাজ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭২ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র পিতা ও তরুন প্রজন্মের প্রতিনিধি,পরিবর্তিত সমাজের স্বপ্নদ্রষ্টা ফারাজ করিম চৌধুরীর দাদা
বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা মরহুম আলহাজ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫০ তম মৃত্যুবার্ষিকী কাল ৯ সেপ্টেম্বর ।

এ উপলক্ষে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা গ্রামে শুক্রবার সকাল ১০টায় মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে পবিত্র খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাংখীদের মরহুমের রূহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।এছাড়াও রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিনটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।

আলহাজ এ কে এম ফজলুল কবির চৌধুরী ১৯৭২ সালের ৯ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আলহাজ এ কে এম ফজলুল করিব চৌধুরী ১৯১৭ সালের ১ নভেম্বর চট্টগ্রামের রাউজান থানার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি চট্টগ্রাম পোর্ট-ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল একাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক কাউন্সিলের কাউন্সিলর ছিলেন ।

এছাড়া তিনি রাউজান গহিরা শান্তির দ্বীপের ও রাউজান কলেজের প্রতিষ্ঠাতা। আলহাজ এ কে এম ফজলুল করিব চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট