1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

শিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে হবে-ভারপ্রাপ্ত মেয়র।

  • প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, চট্টগ্রাম শহরে সড়ক নিরাপত্তায় পরিক্ষামুলক কোন প্রকল্প গ্রহণ না করে নিবিড় গবেষণার আলোকে বাস্তবসম্মত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়ক নিরাপত্তা নগরীর জন্য একটি অগ্রাধিকার বিষয়। সড়কের দুর্ঘটনা এড়াতে গাড়ীর গতি নিয়ন্ত্রনের পাশাপাশি সড়ক ব্যবহারকারী তথা পথচারি ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরী। আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের জন্য আমরা একটি শিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে কাজ শুরু করা উচিৎ। বিআইজিআরএস প্রকল্প উন্নত ও নিরাপদ চট্টগ্রাম গড়ার একটি বড় সুযোগ।

আজ রবিবার দুপুরে টাইগারপাসস্থ চসিকের সম্মেলন কক্ষে বøুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিব ফর গ্লোবাল রোড সেফট্টি (বিআইজিআরএস) এর সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিঃ প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্তা¡বধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মুনিরুল হুদা, বিআইজিআরএস’র ইনিশিয়েটিব কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ, কান্টি ম্যানেজার মো. নাছির উদ্দিন, প্রোগ্রাম এসোসিয়েট কাঞ্চনা গেনিস, প্রোগ্রাম অফিসার সুগান্থি শ্রাভানান, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার মিরিক পালা ও চসিক নির্বাহী প্রকৌশলী বৃন্দ বক্তব্য রাখেন।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, ট্রাফিক আইন আছে, কিন্তু প্রয়োগের বিষয়টি যথাযথ হয় না বলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, সড়ক ও জনপদ, সিডিএ, বিআরটিএসহ সব সংস্থার সমন্বয় প্রয়োজন। সমন্বয়ের মাধ্যমে কাজ করলে যে কোন কাজের সফলতা আসবেই। তিনি এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে কাউন্সিলরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রতিনিধি দলের কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বলেন, চট্টগ্রামের ১৬টি স্থানের উপর পরিক্ষা-নিরীক্ষা করা হয়। এতে প্রতিয়মান হয়েছে যে, চালক ও পথচারিদের অসতর্কতা, ফিটনেস বিহীন যানবাহন অনুপোযুক্ত সড়ক সর্বোপরি গতি নিয়ন্ত্রণে অসাবধনতায় বেশির ভাগ দূর্ঘটনা সংঘটিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট