1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

ওমানে বাংলাদেশ নারী ক্রিকেট দল গঠিত,সে দলের প্রথম অধিনায়ক রাউজানে মেয়ে হেয়াম।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রথম বারের মত বাংলাদেশ নারী ক্রিকেট দল গঠিত হয়েছে।
সম্প্রতি গঠিত এ নারী ক্রিকেট দলে চট্টগ্রামের রাউজানের মেয়ে ওমানের ব্রিটিশ স্কুলের হেড গার্ল সৈয়দা হেয়ামকে অধিনায়ক করে ১১ সদস্যের প্রথম ওমানে নারী ক্রিকেট দলটি গঠন করা হয়।
সৈয়দা হেয়াম চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম কদলপুর গ্রামের সৈয়দ মতিউল্লাহ্ মিয়াজীর বাড়ীর ওমান প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রাম সমিতি ওমানের সহসভাপতি এস এম জসিম উদ্দিন ও শামীমা আকতার দম্পতির বড় মেয়ে।
গঠিত বাংলাদেশ ক্রিকেট ক্লাব নারী দল
সম্প্রতি ওমান ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ইনডোর ব্যাস নারী ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দা হেয়ামের নেতৃত্বে অংশগ্রহণ করেছে। গঠিত এ নারী দলে অন্যান্যদের মধ্যে জায়গা পেয়েছেন, মিম, ফাইজা, সিম, দোয়া, মানসা, ইসতেসাম, রাইনা, জাইমা, ওয়াফা ও সোহানা।
ওমান ক্রিকেট ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশী তরুণীরা ভারত ও নিউজিল্যান্ডের নারীদের বিরুদ্ধে তাঁদের ক্রিকেট প্রতিভা দেখানোর চেষ্টা করে।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সি,আই,পি এবং আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুর রহমান সি,আই,পি, জানান, বাংলাদেশের মেয়েরা সেদিনের ম্যাচে অল্প সময়ের প্রস্তুতিতে তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল। নারী দলকে অভিনন্দন জানিয়ে তাঁরা জানান, আশা করছি ভবিষ্যতে এ দল আরো ভালো খেলে ওমানের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করবে।

টূর্নামেন্ট চলাকালে উপস্থিত ছিলেন, নারী দলের কোচ মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফাহাদ, টিম ম্যানেজার কাজী মুহাম্মদ রাশেদ, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি এস, এম জসিম উদ্দীন, মোহাম্মদ মোরশেদুল আলম, যুগ্ম সাধারণ-সম্পাদক পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সি,আই,পি, চট্টগ্রাম সমিতি ওমানের কাযর্নিবাহী সদস্যসহ কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান।

সৈয়দা হেয়ামের বাবা এস এম জসিম উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক। দীর্ঘ তিন দশক ধরে তিনি ওমানে স্বপরিবারে বসবাস করে আসছেন। বাংলাদেশের অথনৈতিক উন্নয়ন ভাবনা মাথায় নিয়ে প্রায় অধর্শত বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। উন্নত সমাজ বিনির্মানে বিশ্বাসী এ মানুষ দেশে ও বিদেশে মানবতার সেবায় নিরব ভাবে কাজ করে যাচ্ছেন।

সৈয়দা হেয়ামের সমৃদ্ধি ও মানবিক চিকিৎক হয়ে যেন মানুষের সেবা করতে পারে সেজন্য তার বাবা-মা দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট