1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজান পৌরসভায় পরিবেশবান্ধব বিশেষ ঝুড়ি বিতরণ করলেন:ফজলে করিম চৌধুরী এম.পি

  • প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম  চৌধুরী এমপি বলেছেন, নেদারল্যান্ডের অর্থায়নে ডেল্টা প্ল্যানের অংশ হিসাবে রাউজান পৌরসভায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রাথমিক ভাবে ১০ কোটি টাকায় এ প্রকল্পের কাজ শুরু হবে। রাউজান আজ যেইটি চিন্তা করে, অন্য উপজেলা তাহা পাঁচ বছর পরে চিন্তা করে। পৌরসভা এখন প্রথম শ্রেণীর পৌরসভা। অর্থের কোন সমস্যা নেই। নাগরিক সেবা নিশ্চিত করতে মেয়র নানামূখী পরিকল্পনা বাস্তবায় করে যাচ্ছে। পৌরবাসীর উচিৎ যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে, নিদিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস করতে হবে। মেয়রের দেয়া ডাস্টবিন ও ঝুড়িতে ময়লা ফেলুন। পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলতে হবে। তিনি গতকাল ৪ ফেব্রুয়ারী শনিবার রাউজান পৌরসভার এলাকার জনসাধারণের মাঝে পরিবেশবান্ধব বিশেষ ঝুড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ  সিকদার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-২ এড. সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, আজাদ হোসেন, শওকত হাসান চৌধুরী, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নাছিমা আক্তার, জেবুর নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ। সভাপতির বক্তব্যে মেয়র জমির উদ্দীন পারভেজ বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পৌরসভার সকল প্রকল্প বাস্তবায়ন করা হয়। অল্প সময়ে পৌরসভাকে পরিকল্পিন নগরীতে পরিনত করা হয়েছে। বর্তমানে রাউজান পৌরসভা আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি অর্জন করেছে। সকলের সহযোগিতা পেলে পৌরসভাকে একটি উন্নত ও সমৃদ্ধ পৌরসভায় পরিনত করা হবে। উল্লেখ্য, অনুষ্ঠানে রাউজান পৌরসভার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরাসা, অফিস আদালতে শুষ্ক আবর্জনা ফেলার জন্য প্রথম ধাপে ২ হাজার ময়লার ঝুড়ি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৫০ হাজার ঝুড়ি বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট