1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে কৃষক দের মাঝে পাওয়ারটিলার বিতরণ করছেন:এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি।

  • প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

আই এন এফের সহযোগিতায় ও রাউজান উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ৬টি কৃষক সমিতির মাঝে ৬টি পাওয়ার টিলার ও উপজাতীয় শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল , শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।৪ ফ্রেবুয়ারী শনিবার বেলা ১১টায় রাউজান উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কৃষক সামগ্রী ও শিক্ষ বৃত্তি বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুর ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সিনিয়ি সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসেন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন সমতলের ক্ষুদ্রজনগোষ্ঠীর জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক ও বাই সাইকেল তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট