1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিনকে তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৭৯ বার পড়া হয়েছে

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে।

এর আগে, দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক তাদের তৈরি ভ্যাকসিনকে করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে দাবি করে।

ব্যানকোভিড নিয়ে একটি প্রকাশনা গবেষণা সংক্রান্ত প্রি-প্রিন্ট সার্ভার বায়োআর্কাইভে দেয়া হয়। গ্লোব বায়োটেক লিমিটেড, গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন বাজার আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট