1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজান ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৭৪২ বার পড়া হয়েছে

৭ নং রাউজান সদর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।উদ্বোধক ছিলেন সাংবাদিক খোরশেদুল আলম শামিম। মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, আব্দুল লতিফ, মোফাচ্ছেল সালাম মুবিন, তপন দে, ইসহাক ইসলাম,আবু ছালেক, ইমরান হোসেন ইমু, ফয়সাল মাহমুদ,ইউপি সদস্য সাহবুউদ্দিন, লাকী চৌধুরী। যুবলীগ নেতা মাকসুদুর আলম মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজনীন পারভীন, যুবলীগ নেতা জামাল উদ্দিন,কুরবান আলী প্রমুখ। খেলায় মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অপর খেলায় আর্যমৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।শেষে বিজয়ী বালক-বালিকা দলকে পুরষ্কারের ট্রফি তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট