1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান থানা পুলিশিং ডে এর আলোচনা সভায় বক্তব্য রাখছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

  • প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

রাউজান থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। “পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে শনিবার (৪ নভেম্বর) সকালে কর্মসূচির অংশ হিসাবে পুলিশ জনতার অংশগ্রহনে একটি র‌্যালি করা হয়। র‌্যালিটি রাউজান উপজেলা সদর প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে শেষ মিলিত হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় থানার হল রোমে। এই আলোচনা সভায় ভার্চুয়ালী যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন।  উপ-পরিদর্শক নাহিদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আলহাজ্ব বশির উদ্দিন খান, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান  বাবুল মিয়া, বিএম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, সেকেন্ড অফিসার অজয় দেব শীল, তপন দে, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে জমির উদ্দিন পারভেজ বলেন, পুলিশ জনতার ঐক্যের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। পুলিশ ও জনতার ঐক্য ধরে রাখতে হবে। আগামী নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস ও মানুষ হত্যার মিশনে নেমেছে। পুলিশ জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট